এআই ভিডিও জেনারেটর আনলো অ্যাডোবি
ওপেনএআইয়ের সোরা এবং মেটার মুভি জেন ভিডিও জেনারেটরকে টেক্কা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভিডিও তৈরির জন্য নতুন মডেল উন্মোচন করেছে অ্যাডোবি। ‘ফায়ারফ্লাই’ নামের এই মডেল ব্যবহার করে বিভিন্ন টেক্সট নির্দেশনা’অনুযায়ী পছন্দ মতো ভিডিও তৈরি করা যাবে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, এর আগে ছবির জন্য একাধিক এআই জেনারেটিভ মডেল আনলেও ভিডিওর ক্ষেত্রে পিছিয়ে পড়ে অ্যাডোবি। তারই ধারাবাহিকতায় নতুন উন্মোচিত হওয়া মডেলটি ফটোশপ, এক্সপ্রেস, ইলাস্ট্রেটর, সাবসটেন্স থ্রিডিসহ অ্যাডোবির বিভিন্ন পণ্য যুক্ত হয়েছে।
চলতি বছরের শুরু থেকেই ফায়ারফ্লাই ভিডিও মডেল আসবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো। অবশেষে অ্যাডোবির ওয়েবসাইটে পাবলিক বেটা হিসেবে পাওয়া যাচ্ছে এই মডেল।
ডিবিটেক/বিএমটি







